কামরুল হাসান সুজন লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার মৌ-বাড়ি ধনাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ দখল করে চলছে ধান শুকানোর কাজ। পাশাপাশি শিক্ষার্থীদের পানি পান করার নির্ধারিত কক্ষে ধান বস্তা ভর্তি করে রাখা হচ্ছে ধানের স্তুপ, এতে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। গতকাল (২নভেম্বর) সোমবার অত্র বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করলে এই দৃশ্য লক্ষ্য করা গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিবাবক, স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমানের যোগসাজে তার বংশধর রুবেল, মিয়া ও লাভলী আক্তার পরিবারের লোকজন বিদ্যালয়টির ছাদ দখল করে প্রতিবছরই ধান শুকানের কাজ করে থাকেন,, এছাড়াও শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পানি পান করার কক্ষে বস্তা করে রাখা হয় ধানের স্তুপ। এমনি খরকোটা পর্যন্ত রাখা হয় বিদ্যালয়ের কক্ষের ভিতরে।
অভিযুক্ত লাভলি আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, ২/১দিনের মধ্যে ধান, খড়কোটা স্কুল থেকে নিয়ে যাবেন। তিনি বলেন, আমাদের জায়গা সংকট, এজন্য স্কুলের ছাদে ধান শুকাতে হচ্ছে, তবে কেউ প্রতিবাদ করে না বলে মন্তব্য করেন তিনি।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বিভিন্ন মৌসুমে স্কুলের ছাদে ধানসহ বিভিন্ন ফসল শুকানোর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে, স্থানীয় মেম্বার মোঃ শিবলু মিয়ার সাথে আলাপকালে তিনি বলেন এ ব্যাপারে আমি কিছু জানি না যেহেতু আমি জেনেছি আমি তাদেরকে নিষেধ করব এবং ধৌলা বালি কক্ষে প্রবেশ করলে শিক্ষার্থীদের সর্দি কাশির আশঙ্কা রয়েছে
এব্যাপারে বিদালয়টির প্রধান শিক্ষক এখলাছুর রহমান বলেন, আমি তাদেরকে নিষেধ করে দিলেও তারা অমান্য করে ধান শুকানোর কাজ করে থাকেন। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন কি না প্রশ্ন করলে তিনি সুদোত্তর দেননি।
এ ব্যাপারে আলাপকালে লাখাই উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, স্কুল এবং খেলার মাঠ দখল করে যারা ধান ও খড় শুকানোর কাজে ব্যবহার করছে এটা ঠিক নয়। শিক্ষা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply