1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

২৪’র গণঅভ‚ত্থানে শহীদদের স্মরণে শাল্লায় স্মরণসভা

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি- ২৪এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ‚ত্থাণে আহত ও শহীদদের স্মরণে
সুনামগঞ্জের শাল্লায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে এ সভা
অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় শাল্লা উপজেলা জামাত শিবিরের আমীর মাও. নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাও. সোহেল আহম্মদ, শাল্লা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক
মোঃ আব্দুল আওয়াল, ছাত্র সমন্বয়ক তালহা অলি, উপজেলা ছাত্রদলের আহŸায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব বাপন আহমেদ, ছাত্র প্রতিনিধি মোঃ কয়েস চৌধুরী, রাকিবুল হাসান, আহত ছাত্র রিয়ান মিয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাজিব বিশ্বাস, এসআই আব্দুল জলিল, সাংবাদিক বকুল আহমেদ তালুকদার, মোঃ আমির মাহবুব ও উপজেলা পরিষদ জামে মসজিদের প্রেস ইমাম মোঃ এনামুল হক বক্তব্য রাখেন।

ওইসময় ৫আগস্ট ২০২৪’র গণঅভ‚ত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা সহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ সকল আহতদের উন্নত চিকিৎসা সেবার
দাবী জানান। পাশাপাশি উক্ত অভ‚ত্থানে সকল শহীদ ও আহত পরিবারকে পুনর্বাসন ও তাদের পরিবারে নূন্যপক্ষে একজনের সরকারী চাকুরীর জোড়ালো দাবী জানান বক্তারা। তাছাড়া উক্ত স্মরণসভায় সমাজের নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত
ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD