1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

গ্রাম আদালতে যেতে জনগণকে উৎসাহিত করতে লিফটের বিতরণ

Reporter Name
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি : অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এর ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত কার্যক্রমকে আরো প্রাসার করতে গ্রাম আদালতের প্রচার-প্রচারনা করা হয়।২৬ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায়  গুঙ্গিয়ারগাও বাজারে সর্বস্থরের জনসাধারনের মধ্যে লিফলেট বিতরন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ ছাত্তার মিয়াসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য।

পল্লী এলাকার পিছিয়ে পড়া দরিদ্র ও প্রান্তিক জনগণ , বিশেষ করে নারী, প্রতিবন্ধী , সংখ্যালঘু ক্ষুদ্র-নৃ গোষ্ঠী ইত্যাদির কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহন করেন চেয়ারম্যান মোঃ ছাত্তার মিয়া। ইউপি চেয়ারম্যান সকল ইউপি সদস্যদেরকে সাথে নিয়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প বাস্থবায়নের জন্য ইউনিয়ণ পরিষদকে একটি মডেল পরিষদ গড়তে বাজারের বিভিন্ন পেশার মানুষ ও দোকোনে লিফলেট বিতরন করেন । এ সময় লিফলেট বিতরণে সকল জন সাধারণকে আশস্থ্য করেন, গ্রাম আদতের মাধ্যমে এলাকার ছোট-খাটো বিরোধ, চুরি, দাঙ্গা, ঝগড়া বিবাদ, মারামারি, পাওনা টাকা আদায়, সম্পদ পুনরুদ্ধার, এবং স্ত্রী কর্তৃক ভরণপোষন আদায় ইত্যাদি সংক্রান্ত ঘটনা ঘটলে থানা বা কোর্টে না গিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে অভিযোগ দায়ের করলে অল্প দিনের মধ্যে নিষ্পত্তি করে দেওয়া হয় ও সাথে সাথে উভয় পক্ষের সম্পর্ক পুন:স্থাপনের চেষ্টা করা হয়। প্রচার শেষে ইউপি চেয়ারম্যান জানান যে, গ্রাম আদালত একটি আইনি আদালত।

এলাকার ছোট –ছোট বিবাদ সমূহ গ্রাম আদালত গঠন করে মিমাংশা করে থাকি। এখানে স্থানীয় ভাবে অল্প সময়ে স্বল্প খরছে সঠিক বিচার পাওয়া যায়।গ্রাম আদালতের বার্তা পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। প্রচারনায় অংশগ্রহন ইউপির সকল সদস্যবৃন্দ, ১নং সংরক্ষিত আসনের সদস্য মোছাঃ রেহেনা আক্তার , ২নং সংরক্ষিত আসনের সদস্য মোছাঃ রোকেয়া বেগম, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অসিত বরণ দাস, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম, লজিক প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ বেলাল হোসেন, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইন্দ্রজিত বৈষ্ণব ও সকল গ্রাম পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD