1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

জমকালো আয়োজনে সিলেট সরকারি আলিয়া মাদরাসার সমাবর্তন অনুষ্ঠিত

Reporter Name
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি : সিলেট সরকারী আলিয়া মাদরাসার কামিল ২০২০-২১ সেশনের সমাবর্তন সম্পন্ন হয়েছে।

গতকাল রোববার মাদ্রাসা ক্যাম্পাসে সিলেট সরকারী আলিয়া মাদরাসার কামিল ২০২০-২১ সেশনের উদ্যোগে উক্ত সমাবর্তন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ইলম অর্জনের চেয়ে আমল করাটা সবচেয়ে প্রয়োজন। আধুনিক চ্যালেঞ্জিংয়ের যুগে আমল ও আখলাকের দিক দিয়ে মাদ্রাসা ছাত্ররা সতর্ক থাকতে হবে। ইসলামের মৌলিক উৎস কোরআন, হাদিস, ইজমা ক্বিয়াস এর বাহিরে যাওয়ার সুযোগ নেই।

মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে, মাওলানা শরিফুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামেয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শায়খুল হাদীস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ ড. মাহমুদ ইকবালসহ অন্যান্য ডিপার্টমেন্টের প্রধানগণ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ছাত্র প্রতিনিধি হাফিজ হিফজুর রাহমান মারুফ। আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জুনেদ আহমদ, শরিফুল হক, হোসাইন আহমদ, জালাল আহমদ, নুরুল ইসলাম, হাম্মাদ হোসাইন, আজিজুল ইসলাম ও মো: আতাউল্লাহ প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD