1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে জাটকা ও জালসহ ১০ জেলে আটক

শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদক
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১৮০ মন (৭২০০ কেজি) জাটকা ইলিশ, ১২ লাক্ষ মিটার কারেন্ট জালসহ দুটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড সদস্যরা। রবিবার ভোররাত ৪ টার দিকে ট্রলার দুটি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করে রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে তাদেরকে মোবাইিল কোর্টে তোলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিতিতে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখলোর ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন।

একই সাথে ট্রলারে থাকা ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ লক্ষ মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বস ও ৭ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিলিয়ে দেন বলে কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন জানিয়েছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD