1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজারের উদ্যোগে মোরেলগঞ্জে পানির ট্যাংক বিতরন

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি সহ-বার্তা সম্পাদক: বাগেরহাটের মোরেলগঞ্জে রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার এর উদ্যোগে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঁঠালতলা গ্রামে ২০২৩/২০২৪ অর্থ বছরে মোট ৪৮ টি দরিদ্র পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য বিনামূল্যে আমামিজু পানির ট্যাংকি বিতরন করা হয়।রোটারি একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। ২০১৮ সাল থেকে এ অঞ্চলে রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার এ পর্যন্ত মোট ১৫৫ টি পরিবারকে বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক অনুদান দিয়েছে।

উপকারভোগীদের সাথে কথা বললে তারা জানান পূর্বে লবনাক্ত পানি ব্যবহার ও খাওয়ার ফলে আমারা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতাম এখন আমামিজু পানির ট্যাংকিতে বৃষ্টির পানি মজুদ রেখে প্রায় পাঁচ মাস আমরা সুপেয় পানি খেতে ও ব্যবহার করতে পারছি।যে কারনে আমরা শারিরীক অসুস্থতা থেকে কিছুটা রক্ষা পাচ্ছি।এর জন্য রোটারি ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে ট্যাংকি আরো বড় হলে পর্যাপ্ত পানি সংরক্ষণ করে এভাবে সারাবছর সুপেয় পানি ব্যবহার ও পান করতে পারলে এবং এলাকার প্রতিটি পরিবারের মাঝে এই ট্যাংকি বিতরন করার ব্যবস্থা করলে আমারা আরো বেশি উপকৃত হতাম।

এই দক্ষিণ অঞ্চলের মধ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা জলবায়ু পরিবর্তন দ্বারা একটি আক্রান্ত এলাকা।এই এলাকায় পানির অভাব নেই তবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির অভাব রয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবনাক্ততা এবং বিশুদ্ধ পানির অভাবে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে,বিশেষ করে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস,টাইফয়েড, বিভিন্ন চর্ম রোগে নারী শিশুসহ সকলেই আক্রান্ত হচ্ছে।জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলের পরিবারগুলো অর্থনৈতিক ও শারীরিক ভাবে মারাত্মক ক্ষতির স্বীকার হচ্ছে। এ কারনে সবার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ও জলবায়ু সহনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের চলতে হবে।
আমরা চাই বর্তমানে যে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯ হচ্ছে, এই কপ-২৯ সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তাদের পর্যাপ্ত তহবিল প্রদান করতে হবে। যাতে ক্ষয়ক্ষতিগুলো পূরণ হয়।
মানুষের জীবন যাপন স্বাভাবিক করার লক্ষে দেশের সরকারের কাছে ও বেসরকারি সংস্থারগুলোর প্রতি আমাদের দাবী, এই লবনাক্ত অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট কমাতে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে পানি লবন মুক্ত করে বিশুদ্ধ পানি প্রতিটি বাড়ি পৌঁছানোর জন্য তারা যেনো এগিয়ে আসে।

সরকারের যে বিভিন্ন নীতিমালা,পরিকল্পনা আছে সেগুলোও বাস্তবায়ন করা দরকার,যেমন পানি আইন বিধিমালাগুলো বাস্তবায়ন করলে পানি সংকট কমবে বলে আমি মনে করি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD