1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

লাখাইয়ে সাংবাদিক এম এ ওয়াহেদ কে সংবর্ধনা।

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

কামরুল হাসান সুজন লাখাই প্রতিনিধি : লাখাইয়ে সিনিয়র সাংবাদিক এমএ ওয়াহেদ কে পবিত্র ওমরাহ গমনোপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে লাখাই রিপোর্টাস ইউনিটির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
লাখাই রিপোর্টাস ইউনিটির আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ইউনিটির বুল্লাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠন এর সভাপতি মোঃ বাহার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫ নম্বর করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, সংবর্ধিত ব্যক্তিত্ব লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ।
পবিত্র কোরআান তেলওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাংবাদিক সুমন আহমেদ বিজয়,আলী আহমেদ, কামরুল হাসান সুজন, ইয়াকুব হাসান অন্তর প্রমূখ।
আলোচনা শেষে সংবর্ধিত ব্যক্তি সিনিয়র সাংবাদিক এমএ ওয়াহেদ এর হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।
সভায় বক্তাগন বলেন সাংবাদিক এমএ ওয়াহেদ সময়ের আলোচিত সাহসী কলম সৈনিক। তাঁর পবিত্র ওমরা গমনোপলক্ষে তাঁর সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD