1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়ত এর উদ্যোগে সাবেক দায়িত্বশীলদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকায় জেলা জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা এর উদ্যোগে সাবেক দায়িত্বশীল ও সদস্যবৃন্দের সাথে শাখার সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমরান আহমদ উসমানী এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা এর উদ্যোগে ২০২৩- ২০২৪ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীদের কে গণসংবর্ধনা ও সদস্য সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ

সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ইতালি প্রবাসী জনাব মুনসুর আহমদ কে স্বদেশে প্রত্যাবর্তন করায় সংবর্ধনা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন
ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা শাখা এর সাবেক সাধারণ সম্পাদক মুফতী এখলাছুর রহমান রিয়াদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল করিম আজহার, হবিগঞ্জ জেলা জমিয়তের অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ মাবরুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ ওয়াসিক বিল্লাহ হিব্বান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ইতালি প্রবাসী জনাব মুনসুর আহমদ, সাবেক কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ শায়খুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা এর সহ-সভাপতি হাফিজ মোতাহির আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, সাহিত্য বিষয়ক সম্পাদক মিসবাহুজ্জান ইকবাল, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদুল্লাহ, বানিয়াচং উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ হাসান ফেরদাউস, সাংগঠনিক সম্পাদক হাফিজ আশরাফুল ইসলাম প্রমুখ

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD