1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

শেফালী আক্তার রাখি
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা এলকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ভাইজোড়া গ্রামের ব্যবসায়ী এসএম মাহবুব রুমির বসতঘরে হানা দেয় ৭-৮ জনের ডাকাত দল। তারা কৌশলে ঘরে ঢুকে সকলকে ধারালো অস্ত্রের মুখে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে বলে গৃহকর্তা দাবি করেছেন।

মাহবুব রুমি বলেন, মধ্যরাতে বাড়ি ফিরে তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত কৌশলে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সকলকে বেঁধে সবকিছু তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো. শওকত হোসেন বলেন, ডাকাতির অভিযোগ অবিশ্বাস্য। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD