জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাল্লায় পৃথক পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
এদিকে উপজেলা পিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী ও সাধারন সম্পাদক, আব্দুল আওয়ালের নেতৃত্বে উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। উপজেলা পিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা যুবদল, নুরুল আমিন, আহ্বায়ক, শাল্লা উপজেলা সেচ্ছাসেবক দল, রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, শাল্লা উপজেলা কৃষক দল, উসমান গনি, আহ্বায়ক, শৈলেন চন্দ্র দাস, সাবেক ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, নিত্যানন্দ দাস, নুরুল হক, ছাত্রদল সদস্য মনু মিয়া ও নবীন দলের সভাপতি এস এম শাকিল প্রমুখ।
অপরদিকে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন সহ সভাপতি আমজাদ মিয়া ও বিএনপি নেতা আব্দুল করিমের নেতৃত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা (পুরাতন ভবন) ইউএনও অফিসের সামনে এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি’র সহ-সভাপতি আমজাদ হোসেন, বিএনপি নেতা আব্দুল করিম, মাসুদ আল কাওসার, মুসা মিয়া, রাকিব মিয়া, শামীম মিয়া, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তারেক রহমান মুন্না, সাবেক ছাত্রদল সভাপতি সাইদ হোসেন সাগর সহ প্রমুখ ।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এবং সদ্য বিদায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সমালোচনা করেন। একই উপজেলায় দুটি শোভাযাত্রা হওয়ায় সকালে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নেতা কর্মীরা উপস্থিত হওয়ার সাথে সাথে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এসময় বক্তারা বলেন, বিএনপি হয়ে বিএনপি নেতাদের ঘায়েল করার জন্য নানা ষড়যন্ত্র করে আসছে। এমন কি বিএনপি নেতা আব্দুল করিমকে মিথ্যা মামলায় আসামী করে নানাভাবে হয়রানি করা হয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করা হয়। তাই এসব নেতাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে হুশিয়ারী দেন বক্তারা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply