1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন

সহ-বার্তা সম্পাদক
  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” বিষয়ক প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সফল সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম সাইফুল, কর্পোরাল মোস্তফা কামাল ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD