1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে পানি অধিকার বিষয়ে ডরপের সচেতনতা বৃদ্ধি সভা

শেফালী আক্তার রাখি
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে পানি অধিকার ও পানি অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এ সভার আয়োজন করে। হেলভেটাস বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ওয়াস বাজেট মনিটরিং ক্লাব,যুব গ্রুপ, মা সংসদ ও স্বাস্থ্য গ্রাম দলের সদস্যরা অংশ গ্রহন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাবুল, সচিব মো. সালাহউদ্দিন, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিব রিপন কুমার পাল, ডরপ এ্যাকসেস প্রকল্পের সমন্বয়কারি শওকত চৌধুরী,
ডরপ এ্যাকসেস প্রোগ্রামের এ্যাডভোকেসি সমন্বয়ক মো.আল জাবেদ সরকার।ডরপের পর্যাবেক্ষক ও মূল্যায়নকারি হুমায়ুন আহমেদ,সাংবাদিক গনেশ পাল,বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান ও যুব গ্রুপের সভাপতি শেফালী আক্তার রাখি।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ডরপের সি,ডি,ও অলোক দাস ও ইসরাইল মিয়া।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD