1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর স্মৃতিচারণ সভা

শেফালী আক্তার রাখি
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগী-বৈঠার তান্ডবে নিহতদের স্মরণে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে আবু হুরায়রাহ মসজিদ মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যক্ষ আব্দুল আলীম ও অধ্যাপক শহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম ও জুলাই গণহত্যায় শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান হাওলাদার।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD