দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্বার মাগফেরাত ও আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও গণ দোয়া অনুষ্ঠিত। ১৭ অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকাল ০৩ তিন ঘটিকার সময় স্থানীয় শহীদ মিনার মাঠে সুস্থতা কামনায় আলোচনা সভা ও গণ দোয়ায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন ফারুক। যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন,মোঃ আব্বাছ উদ্দিন,বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ,সাবেক যুগ্ম আহবায়ক ওয়ারিশ উদ্দিন খান,মতিউর রহমান মতু,মহিবুর রহমান বাবলু,সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া,হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আহমেদ চৌধুরী,হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান,উপজেলা কৃষকদলের আহবায়ক জুলফি খান তিতু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াজ উদ্দিন রাসেল,শ্রমিকদলের আহবায়ক রাসেল ঠাকুর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ হাসান,উপজেলা কৃষকদল সদস্য সচিব মুক্তাদির হাসান সেবুল,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইলিয়াছ আলী,যুবদল নেতা সালাউদ্দিন ফয়সল,উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনু,যুগ্ন আহবায়ক শেখ রাসেল,শিশির উদ্দিন খান, সৈকত, জনাব আলী ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত আহবায়ক এমদাদুল হক বাবু,ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান মুবিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তজাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব (আব্দুল্লাহ) বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ১৭ বছর আন্দোলন করার পর বিগত ০৫ আগষ্টে একটি গন অভ্যুত্তানের মাধ্যেমে দেশটি স্বাধীন হয়েছে। কিন্তু এখন ও পূর্ণাঙ্গ স্বাধীন হয় নাই। এখন ও ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র নস্যাত করে আগামী দিনে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করতে হবে। এই আওয়ামী সরকার বিগত দিনে উন্নয়নের কথা বলে কোটি কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশে সুষ্টু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার সরকার গঠন করবে। বানিয়াচংয়ে ০৫ আগষ্টে ০৯টি খুন হয়েছে। যারা খুন করেছেন তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আপনারা সবাই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালবাসেন ক্ষমতায় আনতে চান তাহলে সবাইকে একসাথে হাতে হাত মিলিয়ে, কাধে কাধ মিলিয়ে আমরা ধানের শীষে ভোট দিব। অনুষ্টান শেষে প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্বার মাগফেরাত ও আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply