1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মৎস্য ঘেরে লুটপাট ও হামলায় নারীসহ আহত ৪

শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদক
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নের বাসান্ডা গ্রামে এক প্রতিবন্ধীর মৎস্য ঘের দখলকে কেন্দ্রকরে লুটকারীদের হামলায় নারী সহ ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, বাসান্ডা গ্রামের রিয়াজুল বয়াতীর স্ত্রী লীলা বেগম (৪২), প্রতিবন্ধী জাকির বয়াতীর স্ত্রী শিউলি বেগম (৩৫), জাকির বয়াতীর মেয়ে সাথী আক্তার(১৪), জাকির বয়াতীর ছেলে সাগর বয়াতী(১৯) কে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তিকরা হয়েছে।

আহত শিউলি বেগম জানান, একই এলাকার শাহাদাত সওদাগর এর ছেলে আলতাফ সওদাগর, আহম্মদ সওদাগরের ছেলে সুমন সওদাগর ও রুমন সওদাগর, মোস্তফা সওদাগরের ছেলে নাঈম সওদাগর সহ ৩০/৪০ জননের একদল সন্ত্রাসী আমাদের বাড়ীর পাশে ঘের দখল করে এসময় আমরা বাধা দিতে গেলে আমাদের কে লুটকারীরা বাশের লাঠি, লোহার রড, রাম দা, শুরকী দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তারা আমাদের ঘের দখল করে আমাদের ঘেরে থাকা মাছ লুটপাট করেছে।

এ সম্পর্কে নাঈম সওদাগর বলেন, আমরা কারও ঘের দখল করেনি। আমাদের ঘেরে আমরাই আছি।

এবিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুদ্দীন বলেন, ঘের দখলের বিষয় থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD