1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সাংবাদিক আতাউর রহমান ইমরানের প্রথম মৃত্যু বার্ষিক পালিত

Reporter Name
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

১০অক্টোবর বৃহস্পতিবার দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক ও লাখাই প্রেসক্লাব সহ-সভাপতি, সাংবাদিক আতাউর রহমান ইমরান এর ১ম মৃত্যু বার্ষিকী পালিত।

২০২৩ সালের আজকের এইদিনে লিউকোমিয়া (ব্লাড ক্যান্সার) রোগে আক্রান্ত হয়ে ঢাকা ঢাকার গ্রীন লাইফ হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ সময় তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, ৫ বছরের একটি শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আতাউর রহমান ইমরান লাখাই উপজেলার৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল আলম লিয়াকত ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়েজুন নেছার একমাত্র সন্তান।
গত বিলুপ্তি হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে মরহুম আতাউর ইমরানের স্ত্রী প্রিয়া বেগম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হন। তার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ বাড়ি পশ্চিম বুল্লা আজ (বৃহস্পতিবার) দুপুরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানান তাহার মা ফয়জুন্নেসা বেগম।

দৈনিক আমার পত্রিকার সম্পাদক সুশান্ত দাশগুপ্তের হাত ধরে ২০২১ সালে ১৪ এপ্রিল পত্রিকার শুরু থেকে সাংবাদিকতা পেশা শুরু করেন।

শুরুর দিকে লাখাই প্রতিনিধি থাকলেও পরবর্তীতে তার শ্রম ও মেধায় স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পান। এরপর কিছুদিন ভারপ্রাপ্ত বার্তা সম্পাদকের দায়িত্বও পালন করেন। পরে ২০২২ সালের ৮ জানুয়ারি পত্রিকাটির প্রধান প্রতিবেদক মনোনীত হন।

কিছুদিন পর ২০২২ সালের ১লা আগষ্ট তিনি জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেন, ২০২২ সালে দৈনিক বাংলা মিরর নামে একটি নিউজ পোর্টাল আত্নপ্রকাশ করেছিলেন, প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

এ ব্যাপারে লাখাই প্রেসক্লাব সসভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ জানান সে একজন মেধাবী এবং সাহসী সাংবাদিক ছিলেন সে কাউকে ছাড় দিয়ে কথা বলেননি সত্য সংবাদ প্রকাশের সে কট্টরপন্থী ছিলেন সে সাংবাদিকতা জগতে আমি মনে করি হবিগঞ্জ জেলার মধ্যে একজন অন্যান্য লেখক ও সাংবাদিক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন আমি তাহার রুহের আক্তার মাগফেরাত কামনা করি। তাহার একমাত্র ছেলে স্ত্রী মা পরিবার-পরিজন যেন শোক সইবার আল্লাহপাক ধৈর্য ধরার ক্ষমতা দেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD