1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট ৬ষ্ঠ

 রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-এ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে।

সম্প্রতি প্রকাশিত এই র‌্য্যাঙ্কিং-এ দেখা যায়, বিশ্বের ১০০১-১২০০ বিশ্বিবদ্যালয়ের মধ্যে অবস্থান করছে চুয়েট। Times Higher Education (THE) কর্তৃক এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত র‌্যাঙ্কিং এর ব্যাপারে চুয়েট এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়াঁ মহোদয় বলেন, “শিক্ষা-গবেষণার গুণগত মান বৃদ্ধিতে আইকিউএসি সারা বছর নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এই র‌্যাঙ্কিং-এ আমাদের অগ্রগতি প্রতিফলিত হয়েছে। আমরা সামনের দিনে আরো এগিয়ে যেতে সচেষ্ট আছি।

এ ব্যাপারে চুয়েট-এর অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয় বলেন, ” Times Higher Education কর্তৃক প্রদত্ত এই স্বীকৃতি আমাদের আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। শিক্ষা-গবেষণার অগ্রগতির ধারাবাহিকতা রাখতে আমরা নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে, সুন্দর পরিবেশে যাতে শিক্ষা-গবেষণা এগিয়ে যেতে পারে সেজন্য দক্ষ শিক্ষক ও বিশ্বমানের ল্যাব ইকুইপমেন্ট আছে আমাদের। আমরা শিক্ষকদের অধিক দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত যে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছি, এর ফলস্বরূপ আগামীতে বিশ্ব র‌্যাঙ্কিং-এ আরো ভালো স্কোর আসবে বলে আমি আশাবাদী।”

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD