স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদের দান বক্সের জমা টাকা নেয়াকে কেন্দ্র করে দু’দলের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামে।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানাযায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর মজলিশপুর জামে মসজিদের সাবেক সভাপতি আনুয়ার মিয়া দান বক্সের টাকা নিতে গেলে সাবেক মেম্বার তৈাহিদুল মিয়ার পক্ষের মোসল্লীরা বাধা দেন। এতে করে আনয়ার মিয়ার পক্ষের বর্তমান মেম্বার মনছুর মিয়া তাদের উপর ক্ষীপ্ত হয়ে উঠলে মসজিদের ভিতরেই দুদলের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র টেটা, বল্লম, রামদাসহ ইট পাটকেল নিয়ে রক্তক্ষক্ষী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।
পড়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও পাশ^বর্তী এলাকার গণ্যমান্যদের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মজলিশপুর গ্রামের মৃত আনফর উল্লার পুত্র শামীম মিয়া (৪২), একই গ্রামের হিরন মিয়ার পুত্র রাশেদ মিয়া (৩০), রফিক মিয়ার পুত্র এনামুল মিয়া (৩০), রশিদ মিয়ার পুত্র ডালিম মিয়া (২৫), রহমান উল্লার পুত্র সাজু মিয়া (৩৫), আব্দুল হামিদ (৫০), মগল উল্লার পুত্র জুবেদ মিয়া (৬৫), জুবেদ মিয়ার পুত্র মনছুর মিয়া (৩৫), লাল মিয়ার পুত্র জিয়ায়ুর মিয়া (৩৪), বাচ্চু মিয়া (৫০), শবেকদর মিয়ার পুত্র রাকাত মিয়া (১৮), আলী আমজদ মিয়ার পুত্র আকিবুর মিয়া (২০), লাল মিয়ার পুত্র আজাদ মিয়া (২২), জাহের আলীর পুত্র আছকির মিয়া (৩০)সহ অন্যান্য আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসী গুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাবাসীরা জানান দীর্ঘদিন যাবত মজলিশপুর গ্রামে নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে বিলোধ চলে আসছে। বারবার শালীস বৈঠকে মিমাংসা করা হলে ও কাজের কাজ কিছুই হচ্ছেনা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply