1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে শ্রমিকদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

শেফালী আক্তার রাখি
  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজার বিরুদ্ধে শ্রমিকদলের নেতাকর্মীদের ওপর হামলা, মোটরসাইকেল ভাংচুর,অগ্নিসংযোগ, আওয়ামী লীগের সক্রিয় এক নেতাকে স্থানীয় একটি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ ও আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানকে দলীয় দাপট খটিয়ে ইউনিয়ন পরিষদে বসার সুযোগ সৃষ্টি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) প্রেসক্লাবে এক সাংাবিদ সম্মেলনে লিখিতভাবে এসব অভিযোগ করেন শ্রমিকদলের নেতৃবৃন্দ। দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিকদল নেতা মো. বাবুল হাওলাদার। পৌর শ্রমিক দালের সভাপতি মাসুদ খান চুন্নু, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহŸায়ক মুকিত হোসেন রোকন, মামুন শেখ, ইলিয়াস শেখএ সময় উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগে তারা বলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজাউদ্দিন সুজা ও তার অনুসারীরা গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে পালিয়ে থাকা দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান মল্লিককে পাহারা দিয়ে পরিষদে বসিয়েছে। সেলিমাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষেরে পদত্যাগের পরে জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমানকে গত ২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চেয়ারে বসিয়েছে।

এর আগে গত ১২ আগষ্ট বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন ও উপজেলা বিএনপির আহŸায়ক শহিদুল হক বাবুলসহ অসংখ্য নেতাকর্মী গাড়ি বহর নিয়ে মোরেলগঞ্জে ঢুকতে চাইলে দৈবজ্ঞহাটি এলাকায় সুজউদ্দিনের বাহিনী বাধা দেয়। তাদের হামলায় শ্রমিকদল নেতা মাসুদ খান চুন্নুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলর ২৫-৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হন। হামলাকারিরা ৫টি মোটর সাইকেল ভাংচুর করে ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD