1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের অভিযোগ মোরেলগঞ্জে বিএনপির বিলবোর্ড ভাংচুর

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিলবোর্ড ঝুলাতে গিয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেছেন পুটিখালী গ্রামের মুনসুর শেখের ছেলে পুটিখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মো. ইব্রাহীম শেখ।
লিখিত অভিযোগে ইব্রাহিম শেখ বলেন, বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন হাট-বাজারে পোষ্টার ও বিলবোর্ড লাগানোর সময় নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন ও বাদশা বেগকে মো. সুজা উদ্দিন ও প্রিন্স তালুকদারসহ ১৫-১৬ জনের একটি দল মারপিট করে। তারা দলের নেতাদের ছবি সম্বলিত পোষ্টার বিলবোর্ড ভাংচুর করে। এ ঘটনায় থানায়ও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজাউদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার বলেন, পোষ্টার ছেড়া বা বিলবোর্ড ভাঙ্গার ঘটনার সাথে তিনি জড়িত নয়। বরং প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় গ্রæপিংয়ের কারনে এ ধরণের ঘটনা সাজানো হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD