চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয়কদের একটি প্রতিনিধি দল রাংগুনিয়া ইউএনও মুহাম্মদ মাহমুদুল হাসান’র সাথে সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন।
প্রধান সমন্বয়ক পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আলেমে দ্বীন সাবেক অধ্যক্ষ আল্লামা জরিপ আলী আরমান,মজলুম জননেতা হাফিজ আবদুর রহমান জামী,অধ্যক্ষ আল্লামা মারফতুন্নুর আল কাদেরী, মুহাম্মদ করিম উদ্দীন হাছান, মুহাম্মদ আকতার হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দের সাথে ইউএনও অত্যন্ত আন্তরিকতার সাথে সুন্নীয়তের সাংগঠনিক কর্মকান্ডের খোঁজ খবর নেন এবং রাংগুনিয়ার সার্বিক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যর পরিবেশ বজায় রাখতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সকলকে উদাত্ত আহ্বান জানান।
আহলে সুন্নাত নেতৃবৃন্দ আগামীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ:) সহ সকল শান্তিপূর্ণ কর্মসূচী নির্বিঘ্নে পালনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
শেষে ইউএনও কে আলা হযরত রচিত পবিত্র আল কোরআনের বিশুদ্ধ অনুবাদ গ্রন্থ কানযুল ঈমান উপহার হিসেবে তুলে দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply