চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মো. কুতুব উদ্দিন বাহার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খোন্দকার। উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু আহমেদ হাসনাত এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. ইউনুস চৌধুরী। বক্তব্য দেন যুগ্ম আহবায়ক আবদুল হালিম, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি’র আহবায়ক মাহাবুব ছাফা, সদস্য সচিব আবদুল সালাম, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফজলুল হক প্রমুখ।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথক কর্মসূচিতে বিএনপি’র জেলা কমিটির নেতা—কর্মীরা সকালে চট্টগ্রাম—কাপ্তাই সড়কে র্যালি শেষে জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত করেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক মো. মহসিন, শওকত আলী নূর, জেলা যুবদলের সিনিয়র সহ সভপতি ইউসুফ চৌধুরী, বিএনপি নেতা মো. জাহাঙ্গীর, হেলাল উদ্দিন শাহ, খোরশেদ আলম চৌধুরী, এখতেয়ার হোসেন, মুজিবুল হক, মো. জসিম , মো. বক্কর, জেলা ছাত্রদল নেতা আনছুর উদ্দিন,মো. হেলাল , মো. এমরান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply