1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বানিয়াচং উপজেলাধীন ৯ নং পুকড়া ইউনিয়ন জমিয়তের কমিটি পুনঃগঠন সম্পন্ন

ইসলাম উদ্দীন মাসরুর
  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

২০আগস্ট ২০২৪ইং রোজ মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলাধীন ৯ নং পুকড়া ইউনিয়ন জমিয়তের কমিটি পুনঃগঠন সম্পন্ন হয়।

পুকড়া ইউনিয়ন বিদায়ী সভাপতি শায়খ মাওলানা আইয়ুব বিন সিদ্দিক সাহেবের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মাহমুদুল হক আলফুর পরিচালনায় পুকড়া বাজারস্থ জমিয়তের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উক্ত ইউপি কমিটি পুনঃগঠন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা জমিয়ত সভাপতি শাইখুল হাদিস আল্লামা শায়খ মুখলিছুর রহমান সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মুফতী এখলাছুর রহমান রিয়াদ,বিশেষ অতিথির বক্তব্যে জমিয়ত নেতা মুফতি এখলাছুর রহমান রিয়াদ বলেন বৃটিশ বেনিয়ারা যখন ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর ব্যাবসা করার নাম নিয়ে দেশ দখল করে ছিলো তখন ইংরেজ খেদাও আন্দোলনে জমিয়তের অবদান অস্বীকার করে ভারত স্বাধীনতার ইতিহাস লেখা যাবে না ঠিক পাকিস্তান স্বাধীনতার সময় ও জমিয়তের ভূমিকা ছিলো অনন্য তখন পশ্চিম পাকিস্তানে পতাকা উত্তলন করেন জমিয়ত নেতা মুফতি জাফর আহমদ উসমানী, পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) পতাকা উত্তলন করেন জমিয়ত নেতা শাব্বির আহমদ উসমানী, ঠিক বাংলাদেশ মুক্তি যুদ্ধের সময় জমিয়ত রেজুলেশন করে মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করে ২৪এর গনঅভ্যুত্থানেও জমিয়ত ছাত্র জনতার পাশে ছিলো জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফিন্দি জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের কর্মীদেরকে নিয়ে শাহবাগে অবস্থান করেন এবং ঘোষণা করেন দাবী এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ,
আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক, মাওলানা শেখ বশীর আহমদ, উপজেলা ছাত্র জমিয়ত সাংগঠনিক সম্পাদক মোহা. ইসলাম উদ্দিন মাসরুর ও ছাত্রনেতা মোহা. মিসবাহ উদ্দিন দুলাল।
বৈঠকে সর্বসম্মতিক্রেমে মাওলানা ফজলুল করিম কে সভাপতি, মাওলানা মাহমুদুল হক আলফুকে সাধারণ সম্পাদক ও মাওলানা নাছির আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট ইউপি কমিটি পুনঃগঠন করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD