1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শাল্লায় আওয়ামীলীগের প্রভাব কাটিয়ে ঘুষ নিতেন প্রকৌশলী নুরুজ্জামান

শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধি:
  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এলজিইডির উপসহকারি প্রকৌশলী মো. নুরুজ্জামানের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন মেসার্স বাবুল এন্টারপ্রাইজের পরিচালক বাবুল চন্দ্র দাস। ১৮ আগস্ট তিনি শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এই অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, আওয়ামলীগের পা চাটা দালাল হয়ে উপসহকারি প্রকৌশলী মো. নুরুজ্জামান অন্য রাজনৈতিক দলের ঠিকাদারদের বিভিন্নভাবে হয়রানি করেছেন৷ এমনকি সঠিক ভাবে কাজ করা হলেও নির্মাণ কাজের আর্থিক বিল প্রস্তুত করতে মোটা অংকের ঘুষ নিয়েছেন। না হয় অন্যথায় আওয়ামীলীগের নেতাদের প্ররোচনায় নুরুজ্জামান নানা ধরনের বাঁধা সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে বাস্তবায়িত কাজের কোনোরুপ হিসাব( ম্যানেজমেন্ট) না করিয়া নির্মাণ কাজ থেকে জোরপূর্বক অব্যাহতি দিতে বাধ্য করতেন।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, ২০১৮-২০১৯ অর্থ বছরে উপজেলার হবিবপুর ইউনিয়নের দবিরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাল্লা ইউনিয়নের শ্রীহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ দরপত্র বিজ্ঞপ্তি মূলে কাজ পান। এরপর ২০১৮ সালের ২৪ জুলাই, ২৭ আগস্ট ও ১৮ সেপ্টেম্বর কর্তৃপক্ষের সাথে কাজের চুক্তিপত্র সম্পাদন করেন। কিন্তু এলজিইডির উপ- সহকারি প্রকৌশলী নুরুজ্জামান তদারকি কর্মকর্তা হওয়ায় আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের ইন্ধনে উল্লেখিত নির্মাণ কাজের সাইট নির্ণয় করতে বছরের অধিক সময় ব্যয় করেন। ফলে ঠিকাদার বাবুল দাসের লক্ষ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী ক্ষতি সাধন হয় বলে অভিযোগে উল্লেখ করেন।

শুধু তাই নয় ২০২২-২০২৩ অর্থবছরে ভুয়া প্রকল্পের নামে দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগও উঠে। এনিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে উপসহকারি প্রকৌশলী মো. নুরুজ্জামানকে ছাতকে বদলী করা হয়। বদলী হলেও তৎকালীন আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার তদবীরে বদলীও আটকে ফেলেন এই কর্মকর্তা।

এবিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ফেলে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD