বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশে শাহাদাত বরণকারী পরিবারের পাশে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দগণ সার্বিক সহযোগিতা ও সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন এরই ধারাবাহিকতায় ১৮ই আগষ্ট ২০২৪ইং রোজ রবিবার বানিয়াচঙ্গের ৮জন শহিদ পরিবারের সঙ্গে জমিয়তের সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী সাক্ষাৎ করেন এবং আর্থিক সহযোগিতা করেন শহীদ ৮জন হলো হাসান( ১২) যাত্রাপাশা আশরাফুল হক্ব (১৭) বটের হাটি, মাইঝের মহল্লা তোফাজ্জল হক্ব (২০) জাতুকর্ণপাড়া মোজাক্কির (৪০) পাড়াগাও শেখ নয়ন (১৮) কামালখানী সাদিকুর মিয়া (২৭) পূর্বগড় আকিনুর রহমান (৩৫) চাঁনপুর, বন্দের বাড়ি।
আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি শায়খ মখলিছুর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী,মাওলানা মশিউর রহমান, সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, যুব জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ বশির আহমদ,আবুল কাশেম,ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুঈনুল ইসলাম,যুব জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সভাপতি হাফেজ শহিদুল ইসলাম সহ সভাপতি হাজী ইমরান আহমদ,ছাত্র জমিয়ত হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান আহমদ উসমানী, হুসাই আহমদ ছাত্র জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সভাপতি হাফেজ শাহ আলম,সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দীন মাসরুর, প্রচার সম্পাদক ওয়াজিদ আলী সিদ্দিক প্রমুখ।
উল্লেখ্য ৫ই আগষ্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে পলায়ন করে ভারতে চলে যান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply