শেখ হাসিনার বিচারের দাবিতে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকালে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু আহমেদ হাসনাতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য আজম খাঁন, রাঙ্গুনিয়া পৌরসভার বিএনপির সভাপতি মো. মাহাবুব ছাফা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল সালাম, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি নেতা নবাব মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন তপন, মুজিবুল আলম, পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম খোকন, আবদুল শুক্কুর, মো. আজগর, পৌর বিএনপির সদস্য হাবীবুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো. সেকান্দর, পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. মহসিন, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা আমাদের কঠোরভাবে মেনে চলতে হবে। সুবিধাবাদী কোন লোক যেন দলে অনুপ্রবেশ করতে না পারে। হিন্দু ভাইদের প্রতি সহানুভূতিসহ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের সঙ্গে বন্ধু সূলভ আচরণ করতে হবে। বিগত ১৬ বছর অত্যাচার, নির্যাতন, নাশকতা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে আওয়ামীলীগ সরকার। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফ্যাসিষ্ট এই সরকারের পতন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দেওয়ার জন্যে দলের সবাইকে আহ্বান করা হয় সমাবেশে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply