1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ার নবাগত ইউএনওর সাথে ইসলামী ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ

রাহাত মামুন
  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

১২ আগস্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি করিম উদ্দীন হাছানের নেতৃত্বে প্রতিনিধিদল রাঙ্গুনিয়া উপজেলার নবাগত ইউএনও মুহাম্মদ মাহমুদুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উপজেলা ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতিগত ও ধর্মীয়ভাবে সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। এটি আমাদের সবসময় ধরে রাখতে হবে। রাংগুনিয়া ইসলামী ফ্রন্ট ইতিমধ্যে রাংগুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাসনালয় পরিদর্শন করে তাদের খোঁজখবর নেন এবং নিরাপত্তার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে।
এছাড়াও রাঙ্গুনিয়ায় সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইউ ন ও মহোদয়কে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা ইসলামী ফ্রন্ট সভাপতি আলহাজ্ব আবদুর রহমান জামী, সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন নেজামী, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ হোসাইন, যুবসেনা রাঙ্গুনিয়া দক্ষিণ সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক তারেকুল ইসলাম, যুবসেনা রাঙ্গুনিয়া উত্তর সহ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, শিল্প ও বানিজ্য সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রসেনা রাঙ্গুনিয়া দক্ষিণ সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা রাফি, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তর সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD