কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৪ জুলাই) এ সব বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. অবনী মোহন দাস।
প্রণোদনা কর্মসূচিতে উপজেলার ৪টি ইউনিয়নের ৪০০ কৃষককে রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়। এছাড়াও ৩০ জনে একটি গ্রুপ করে প্রত্যেকটি গ্রুপে একটি করে এলপিএল সেচ পাম্প দেয়া হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. অবনী মোহন দাস। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সৈকত জামিল, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply