1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে গৃহিণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

শেফালী আক্তার রাখি
  • শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে সুমাইয়া খানম(২২) নামে এক গৃহিণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার বেলা ৯ টার দিকে দৈবজ্ঞহাটি গ্রামের পলাশ শেখের স্ত্রীর মরদেহ নীজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বেলা ১ টার দিকে থানা পুলিশ সুমাইয়া খানমের মরদেহ হেফাজতে নেয়। সুমাইয়াকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে এমন অভিযোগে তার স্বামী পলাশ শেখকে আটক করেছে পুলিশ।

সুমাইয়া খানমের পিতা বাহদুর খান বলেন,স্বামীর সাথে মনোমালিন্য ও পারিবারিক কলহের কারনে সুমাইয়া আত্মহত্যা করতে বাধ্য হয়ে থাকতে পারে। ৩ বছর পূর্বে বিয়ে হলেও তাদের সংসারে কোন সন্তান নেই।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, সুমাইয়া খানমের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তার মা মিনারা বেগম মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছেন। সে কারনে পলাশ শেখকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD