1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শাল্লায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

Reporter Name
  • মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি।। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সুজাত মিয়া নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১ টায় মসজিদে যাওয়ার পথে বাঁশের সাঁকো থেকে পড়ে ঝুলে থাকা বিদ্যুতের লাইনে লেগে বিদ্যৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শাল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার সহদেবপাশা গ্রামের কবির মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বর্ষায় হাওরের একপাড়া থেকে অন্য পাড়ায় যাতায়াতের মাধ্যম হল বাঁশের সাঁকো। আর এই সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন। এরই ধারাবািহকতায়
মঙ্গলবার বেলা ১ টায় ৪ নং শাল্লা ইউনিয়নের সহদেব পাশা গ্রামে মসজিদে যাওয়ার পথে বাঁশের সাকো থেকে পড়ে বিদ্যুতের লাইনে লেগে সুজাতি মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা জানান বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারনেই হাওরে একের পর এক অগঠন ঘটছে। এর জন্য দায়ী বিদ্যুৎ বিভাগ। কারন হাওরের বিভিন্ন এলাকায় ওদের বিদ্যুতের লাইনগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। ওদের কোনো তদারকি নেই।

শালা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ওমর ফারুক সুজাত মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাল্লা থানার ওসি(তদন্ত) আহমদ উল্লা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে ১২ বছরের এক শিশু মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আশরাফ//

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD