বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে শনিবার দুপুরে ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. সালাহ উদ্দিন, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, আব্দুর ছত্তার হাওলাদার, মো. আব্দুর রহিম, মো. কাওসার, গ্রাম আদালত সহকারী মো. রিপন হোসাইন প্রমুখ। অপরদিকে মোরেলগঞ্জে সকালে বীর মুক্তিযোদ্ধার সন্তান যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম মধুর সহধর্মীনি শাহিনুর আক্তারের নিজস্ব উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পানিবন্দী ৫শ’ মানুষের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেন।
অনারারি ক্যাপটেন (অব.) ফরহাদ শিকদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মন্নান শিকদার, ছাত্রলীগ নেতা ফুহাদ হোসেন হৃদয় এ সময় উপস্থিত ছিলেন। এমন প্রশংসনীয় উদ্যোগে স্বাগত জানান স্থানীয়রা। এর আগের দিন ইউনিয়নের ৭টি গ্রামে ৩ হাজার মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা করেন যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম মধু।
আশরাফ//
Designed by: Sylhet Host BD
Leave a Reply