সুনামগঞ্জের শাল্লা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রূপচাঁদ দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল করেছে । মঙ্গলবার ২৮মে বিকেল ৪টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান ছাত্ররা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে ।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সভায় মিলিত হয় ।
সূধাকর দাসের পরিচালনায় ও শ্রীবাস দাসের সভাপতিত্বে ছাত্রনেতা বদর উদ্দিন, রব, অনুজিৎ সহ প্রমুখ বক্তারা বক্তব্য রাখেন।
এসম বক্তারা প্রভাষক রূপচাঁদ দাসের উপর সন্ত্রাসী হামলাকারী শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাসকে অনতি বিলম্বে গ্রেফতার করে যুগান্তকারী শাস্তির দাবি জানান । ওই সভায় পরর্বতী কর্মসূচি হিসেবে আগামিকাল ২৯মে মানববন্ধনের ডাক দেয় উপস্থিত ছাত্র নেতারা ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply