1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শাল্লায় ভাইস চেয়ারম্যান কর্তৃক প্রফেসর লাঞ্ছিত

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি-
  • রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাসের হাতে শাল্লা সরকারী ডিগ্রি কলেজের প্রফেসর রূপচাঁদ দাস লাঞ্ছিত হওয়ার সংবাদ পাওয়া গেছে। জানা যায়, শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেটের সামনে রবিবার ২৬মে দুপুর সাড়ে বারো টায় এ ঘটনা ঘটে। এসময় ভাইস চেয়ারম্যান এড. দিপু
রঞ্জন দাস ও তার দোকানের কর্মচারী অনিক দাস প্রফেসর রূপচাঁদ দাসকে শারীরিক ভাবে মারপিট করিয়া রক্তাক্ত জখম করে।

এব্যাপারে শাল্লা সরকারী ডিগ্রি কলেজের প্রফেসর রূপচাঁদ দাসের সাথে কথা হলে তিনি বলেন, আমি শাল্লা থানা থেকে কলেজে আসার পথে এড. দিপু রঞ্জন দাসের ডিজেলের দোকানের সামনে আসা মাত্রই তার দোকান কর্মচারী অনিক দাস আমার রাস্তা অবরোধ করে। সাথে সাথে এড. দিপু রঞ্জন দাসও পাশের হুমায়ূন মিয়ার দোকান থেকে বের হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল সহ আমার উপর
সন্ত্রাসী আক্রমণ করে এবং আমার হাতের কুনুইয়ে ও পায়ের হাটুতে রক্তাক্ত জখম করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী উজ্জ্বল মিয়ার দোকানের ম্যানেজার গৌরচাঁদ দাস বলেন,ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস তার হাতের ছাতা দিয়া রূপচাঁদ দাসকে মারপিঠ করেছে। ওইসময় আমি সহ আরো লোকজন তাদেরকে ফিরিয়ে দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘুঙ্গিয়ারগাঁও বাজারের অনেক ব্যবসায়ী বলেন, সাবেক ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস যে কাজটি করেছে, তা অতি নিন্দনীয়।

এবিষয়ে সাবেক ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাসের সাথে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এড. দিপু রঞ্জন দাসের দোকানের কর্মচারীর সাথে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটার অভিযোগ পেয়েছি। তদন্ত ক্রমে ব্যবস্থা
নেয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD