সুনামগঞ্জের শাল্লার নগেন্দ্র কুমার দাস সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পাওয়ায় নিজ জন্মস্থান উপজেলার হবিবপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বেলা ১২টায় গ্রামের যুবকদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগেন্দ্র কুমার দাস ব্যক্তি জীবনে একজন সহজ সরল ও ভাল মনের মানুষ। এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে তার।
অনুষ্ঠানে নগেন্দ্র কুমার দাস গ্রামের যুবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানুষ আমাকে ভালবাসে বলেই এই সুখবর পাওয়া সম্ভব হয়েছে। এলাকার মানুষের যেকোনো কাজে নিজেকে জড়িত রাখার চেষ্টা করি। আমি চাই সবসময় মানুষের কল্যাণে কাজ করতে। আশা করি ভবিষ্যতেও মানুষের উপকারে নিজেকে বিলীয়ে দেব।
নগেন্দ্র কুমার দাস ২০১২ সালে সাব-ইন্সপেক্টর(নিঃ) হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে ১বছর মৌলিক প্রশিক্ষণ শেষে কর্মক্ষেত্রে যোগদান করেন। দীর্ঘ ১২বছর চাকুরী করার পর গত ৬মে ইন্সপেক্টর পদে পদোন্নতি পান তিনি। চাকুরী জীবনে তিনি ২০১৩ সালে সাব-ইন্সপেক্টর(নিঃ) হিসেবে ১বছর সুত্রাপুর থানা কর্মরত ছিলেন। এরপর স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যটালিয়ন, মাননীয় প্রধান মন্ত্রীর বাসভবন “গণ ভবন” ঢাকায় ১০মাস দায়িত্ব পালনও করেন।
২০১৪ সাল থেকে মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত আছেন।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের আগে নগেন্দ্র কুমার দাস সিলেট হযরত শাহপরাণ (র) উচ্চ বিদ্যালয় ও সিলেট ইসলামী একাডেমীর সহকারী শিক্ষক(গণিত) হিসেবে চাকুরী করেছেন। সিলেট ইউনাইটেড মডেল কলেজ, সিলেট এ প্রভাষক (গণিত) হিসেবেও ১০ মাস চাকুরী করেছেন। ২০১২ সালে ১৮ ফেব্রুয়ারী বাংলােদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর (নিঃ) হিসেবে যোগদান করে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply