1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ৯ম শ্রেনীর ছাত্রী অপহরণের অভিযোগ

শেফালী আক্তার রাখি
  • রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জের ৯ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ভারতে পাচারের অভিযোগ পাওয়া গেছে। অপহরনের ৫দিন হয়ে গেলেও ওই ছাত্রীকে এখনো ফিরে পায়নি তার দরিদ্র পিতা-মাতা। মেয়েকে উদ্ধারের জন্য ওই স্কুল ছাত্রীর পিতা মো. বাদল তালুকদার বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

রবিবার প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের দরিদ্র ভ্যান শ্রমিক মো. বাদল তালুকদারের মেয়ে কে. জি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্রী হাফসা আক্তার (১৫)কে পরিকল্পিতভাবে তার বাড়ি থেকে তারই দূসম্পর্কের মামাতো বোন পার্শ্ববর্তী বিশারীঘাটা গ্রামের মো. ফারুক চাপরাশীর মেয়ে সাথী আক্তার গত ৭মে মঙ্গলবার দুপুরে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ওই দিনই হাফসাকে ভারতে পাচারের উদ্যেশ্যে লোকজনের মাধ্যমে সরিয়ে দেয়। এ ঘটনার পরের দিন ওই ছাত্রীর পিতা বাদল তালুকদার মেয়েকে তার মামা ফারুক চাপরাশীর বাড়ি আনতে গেলে হাফসা তাদের বাড়িতে আসেনি বলে অস্বীকার করে। এক পর্যায়ে ভ্যান শ্রমিক বাদল তালুকদারের নিকট মেয়েকে ফেরত পেতে ৫০ হাজার টাকা দাবী করেন ফারুক চাপরাশী ও স্ত্রী বকুল বেগম। 

এদিকে ওই স্কুল ছাত্রী হাফসা আক্তার অপহরনের ৫দিন অতিবাহিত হলেও তার দরিদ্র পিতা-মাতা মেয়েকে এখনো ফিরে না পেয়ে সাথী আক্তারকে প্রধান করে ফারুক চাপরাশী ও তার স্ত্রী বকুল বেগমের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর পিতা বাদল তালুকদার। 

এ বিষয়ে অপহৃত ওই স্কুল ছাত্রীর পিতা মো. বাদল তালুকদার কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, “আমার মেয়ে হাফসাকে বাড়ি থেকে ডেকে এনে তারই মামা ফারুক চাপরাশী ও স্ত্রী বকুল বেগম ষড়যন্ত্র করে নিজের মেয়ে সাথীকে দিয়ে ভারতে পাচার করে দিয়েছে। ৫দিন ধরে মেয়ের দূঃচিন্তায় নিজেদের রান্না খাওয়া বন্ধ। তাদের দাবীকৃত ৫০ হাজার টাকা কোথায় পাব। টাকা না হলে কি মেয়েকে উদ্ধার করা যাবে না। এ সংক্রান্তে থানায় একটি লিখিত অভিযোগও করেছি, প্রশাসনের কাছে জোর দাবী আমার মেয়েকে ফিরে পেতে চাই”। 

এ সম্পর্কে ফারুক চাপরাশীকে মোবাইল ফোনে জানতে চাইলে তার স্ত্রী বকুল বেগম ফোনটি রিসিব করে বলেন, হাফসাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়নি, সে নিজ ইচ্ছাকৃত তার মেয়ের সাথে ভারতে চলে গেছে। স্কুল ছাত্রী হাফসা তার ছোট ননদের মেয়ে। প্রয়োজনে ফোনে হাফসার সাথে কথা বলে জানা যাবে সে নিজ ইচ্ছায় ভারতে গিয়েছে কি’না। 

এ বিষয় মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, স্কুল ছাত্রী হাফসা আক্তার অপহরনের বিষয়টি তাদের নিজেদের মধ্যে পারিবারিক সমস্যা। যদিও ওই ছাত্রীর পিতা বাদল তালুকদার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে, অভিযোগটি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD