1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই; অর্ধলক্ষ টাকার ক্ষতি

শেফালী আক্তার রাখি
  • শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে তিনটি বসতঘর পুড়ে ছাই। অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুটিখালী ইউনিয়নের পুটিখালী গ্রামে। ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক শেখ ও ইউপি সচিব বাবুল মোল্লা সকাল ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাগেছে, উপজেলার পুটিখালী ইউনিয়নের পুটিখালী গ্রামের বাসিন্দা (ঢাকায় গার্মেন্স শ্রমীক)মিজান হাওলাদার, কৃষক শহিদুল হাওলাদার ও অজিয়ার হাওলাদারের কাঠের বসতঘর পুড়ে ছাই হয়েছে। তবে,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদুৎতিক সট সার্কিট থেকে মিজান হাওলাদারের বসতঘর থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে নগদ ১২ লক্ষ ৮০ হাজার টাকা ও স্বর্নলকার সহ প্রায় ৫০ লক্ষ
টাকার ক্ষতি হযেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলামের স্ত্রী কল্পনা বেগম বলেন, গত রাত অনুমান তিনটার দিকে মিজান হাওলাদারের বসতঘর থেকে কারেন্টর মিটারে আগুন দেখে চিৎকার করি। আমাদের বাড়ি কোন পুরুষ লোক ছিল না। মিজানের ঘর পুরে আমাদের ঘরে আগুন লাগে। আগুনে আমার ঘরে থাকা নগদ ৬ লক্ষ টাকা ও
স্বণালংকার সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া কিছুই নাই। সব পুরে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত মিজান হাওলাদারের বড় বোন লাভলী বেগম বলেন, গভীর রাতে আগুন লাগে। আমার ঘরে থাকা জমি কেনা বাবদ টাকা, চাল, ডাল সহ স্বর্ণ ও ঘরের মালামালসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জর পুটিখালী ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক শেখ বলেন, আগুনে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মাননীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আগুনের ঘটনা অবহিত করেছি।

তারা সহযোগিতার করার আশ্বাস দিয়েছে। আমি পরিষদের মাধ্যমে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবো।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD