শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সাবেক সফল ছাত্রলীগ নেতা ও উপঃ যুবলীগের সাঃ সম্পাদক, পৌর কমিশনার,সাবেক ভাইস চেয়ারম্যান এম.এনামুল হক রিপন।আজ ১লা মে সহকারী রিটার্নি অফিসার, মোরেলগঞ্জ এর দপ্তরে বেলা ১০টায় মনোনয়ন পত্রের হার্ড কপি জমা করেন।

এবং বেলা ১২.০০ টায় বাগেরহাট এ রিটার্নিং অফিসার এর দপ্তরে হার্ড কপি জমা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, আলহাজ্ব মোঃ মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাফেজ মোঃ ইউনুস, আলহাজ্ব মোঃ সোবাহান খান, মোঃ আব্দুস সালাম হাওলাদার, মোঃ জসিম উদ্দিন, মোঃ রিয়াজ, খান আব্দুল্লাহ নূর, মোঃ আলম হাওলাদার, ত্বোয়াসীন হক রাইম প্রমুখ।
পরবর্তীতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম.এনামুল হক রিপন এর জন্য উপস্থিত সকলে দোয়া করেন।দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা হাফেজ মোঃ ইউনুস।
Designed by: Sylhet Host BD
Leave a Reply