শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে মিরাজ মোল্লা (৩০) নামের যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে তার শত্রু পক্ষের লোকেরা। রবিবার দিবাগত রাত ১ টার দিকে বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে। আশংকাজনক অবস্থায় রাত ২টার দিকে থানা পুলিশ তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠালে সেখান থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্ত্রীর পরকিয়া প্রেম ও স্থানীয় দীর্ঘদিনের বিরোধের কারনে মিরাজকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। এ ঘটনায় সোমবার ভোর ৫ টার দিকে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এ মামলার প্রধান আসামি কাওছার শেখসহ (২৫) একই পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার থাকা অপর আসামিরা হচ্ছেন, কাওছারের পিতা লিয়াকত শেখ(৬৫), মা জাহানারা বেগম(৫০) ও ভাই রহিম শেখ(৩২)।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জখমী মিরাজের অবস্থা আশংকাজনক। তাকে কুপিয়ে হত্যা চেষ্টার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় ব্যবহৃত পাইপ ও (গরু জবাইয়ের) ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply