1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

গনেন্দ্র চন্দ্র সরকার দল থেকে বহিষ্কার

Reporter Name
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি-দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি’র সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকারকে। ২৬এপ্রিল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাঁকে বহিষ্কার করা হয়।
এর আগে ২৪এপ্রিল মি. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত অন্য এক পত্রে শাল্লা উপজেলা বিএনপি’র সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকারকে দলীয় সিদ্ধান্তের বাইরে শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে কারণ
দর্শানোর নোটিশ করা হয়।

এবিষয়ে শাল্লা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাহবুব সোবহানী চৌধুরীর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, গনেন্দ্র চন্দ্র সরকার আওয়ামীলীগের ফাঁদে পড়ে এবং স্বার্থান্বেষী মনোভাবে দলের সাথে চরম বেইমানী করেছেন। বিষয়টি
আমি জানি, কেন্দ্রীয় কমিটি উনাকে বহিষ্কার করেছেন।
শাল্লা উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি ও আসন্ন শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী গনেন্দ্র চন্দ্র সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জরুরি মিটিংয়ে রয়েছেন বলে ফোন কেটে দেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD