1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

তাপদাহে তৃষ্ণার্তদের মাঝে ছাত্রসেনার শরবত বিতরণ

Reporter Name
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি : অনাবৃষ্টি আর গ্রীষ্মের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কাঠফাটা রোদে রাস্তাঘাটে চলাচল করা পথচারী, রিক্সা, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের চলাচলকারী যাত্রী ও চালকদের মাঝে তৃষ্ণা নিবারনের লক্ষ্যে শরবত বিতরণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা উত্তর শাখা।

২৪ এপ্রিল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলেরহাট মির্জা হোসাইন তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে আনুষ্ঠানিকভাবে শরবত বিতরণ উদ্বোধন করা হয়। পরে মোগলের হাট, আলমশাহ পাড়া, রাজারহাট, ধামাইরহাট,ইসলামপুর গাবতল ও রানীরহাটে শরবত বিতরণ করেন।

এসময় উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর সঞ্চালনায় শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা করিম উদ্দিন হাছান, চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, উপজেলা উত্তর ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, উপজেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম তারেক হোসাইন, উপজেলা উত্তর ছাত্রসেনার সাবেক সভাপতি আশেকে মোস্তফা দিদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)মুহাম্মদ জামাল উদ্দিন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি আরিফুল ইসলাম, হোসনাবাদের প্রতিনিধি তৌছিফ রেজা, লালানগরের সভাপতি জোবাইদুল ইসলাম অন্ত, দক্ষিণ রাজানগরের সভাপতি মিনহাজ আবেদীন, ইসলামপুরের সহ-সভাপতি আবু তাদের, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, রাজানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল, ইব্রাহিম প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD