শেফালী আক্তার রাখি বিশেষ মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ সাইনর্বোড-বগী আঞ্চলিক মহাসড়কে বাগেরহাটের মোরেলগঞ্জ ষ্টীল ব্রীজের সাথে ধাক্কা লেগে একটি দূরপাল্লার পরিবহন আটকে রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা থেকে
শরণখোলা গামী জিএমএস পরিবহনে ঢাকা মেট্রো-ব-১৪-৯২৬৯ নং গাড়িটি এ দূর্ঘটনার শিকার হয়।
ঘটনার পর থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রামে উদ্দেশে ছেড়ে যাওয়া ঈদ যাত্রার ৭০-৮০ টি পরিবহন আটকে রয়েছে। এতে ঈদ যাত্রার কমপক্ষে ৫ হাজার যাত্রী দূর্ভোগে পড়েছেন। অনেকে ফিরে গেছেন। বুধবার সকাল ৮ টার দিকে বিভিন্ন কোম্পানী কিছু বাড়তি গাড়ি যোগাড় করে যাত্রীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে। সে গাড়িতে কোন যাত্রী ছিলেননা। গাড়ি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply