1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মোরেলগঞ্জ স্বাধীনতা দিবস পালন

Reporter Name
  • মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বীর সকল সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তাগণ।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, থানার ওসি মো. শামসুদ্দীন ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রবীর দেবনাথসহ পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD