তাহিরপুর প্রতিনিধিঃ-“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, দুর্যোগ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় র্যালী ও দুর্যোগ বিষয়ক মহড়া পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর থানা এসআই হেলাল উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন ডিআরআর প্রজেক্ট ম্যানেজার মো. জাফর আলম, সাংবাদিক , ফায়ার ফাইটার প্রমুখ। এর আগে দুর্যোগ বিষয়ক মহড়া পরিচালনা করেন তাহিরপুর ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply