1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

লাখাই এএনসির আন্তর্জাতিক নারী দিবস পালিত

Reporter Name
  • শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

কামরুল হাসান সুজন লাখাই প্রতিনিধি : লাখাইয়ে লাখাই এডভোকেসী নেটওয়ার্ক কমিটির আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস -২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও এডভোকেসী নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, পজীব কর্মকর্তা একে এম শাহেদ।
আলোচনায় অংশ নেন এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারপারসন সুরমা হিজরা, লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট আলী নোয়াজ, প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, এ এনসির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সদস্য কেসি পপি,রুবিনা আক্তার, দৌলত রবিদাস, মালতী রবিদাস, জুইনা আক্তার জুঁই প্রমুখ।
সভায় বক্তাগন বলেন নারীদের সমঅধিকার রক্ষায় ও তাদের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীবান্ধব বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মানুষকে মানুষকে সর্বাগ্রে মানুষ হিসাবে মর্যাদা ও মূল্যায়ন করতে হবে। লিঙ্গের ভিত্তিতে বিবেচনা না করে তাদের কর্মের সফলতা দিয়ে মূল্যায়ন করতে হবে। বক্তাগন আরোও বলেন নারীর অগ্রযাত্রা ও উন্নয়নে নারীরাই প্রধান অন্তরায়।বেশির ভাগ ক্ষেত্র নারী তার পরিবারে বৈষম্যের শিকার হয়ে থাকে শুধু দৃষ্টি ভঙ্গীর কারণে। তাই আমাদের সমাজে নারীদের প্রতি দৃষ্টি ভঙ্গীর পরিবর্তন ঘটাতে হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD