1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ ১জন গ্রেফতার

Reporter Name
  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ শেখ তাজুল ইসলাম শাহিন(৪৫) নামে ১ জনকে গ্রেফতার করেছে। একই সাথে ছিনতাই কাজে ব্যাবহৃত নম্বরবিহীন প্লাটিনা মোটরসাইকেলটিও জব্দ করেছে। ঘটনার ৮ দিন পরে শনিবার রাত ১০ টার দিকে খাউলিয়া গ্রাম থেকে পুলিশ শাহিনকে গ্রেফতার করে। সে ওই গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে।

শাহিন শেখ স্থানীয় চৌধুরী এন্ড খান(সিকে) ইটভাটার কর্মচারি। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহার করে তাকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মিঠুন খান জানিয়েছেন।

ছিনতাই হওয়া স্কুটি মোটরসাইকেলটি ঘটনার পরদির পানগুছি নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে ছিনতাই হওয়া স্বর্ণ ও টাকা এখনো উদ্ধার হয়নি।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি(শুক্রবার) স্বর্ণ ব্যবসায়ী মিলন কর্মকার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে রাত ৯ টার দিকে তাকে মারপিট করে মোটরসাইকেল, সাথে থাকা ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার রাত থেকই পুলিশ, ডিবি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) এর পৃথক দল তদন্ত শুরু করে। ছিনতাই ঘটনার ৪ দিন পরে থানায় মামলা রেকর্ড হয়। মামলায় ছিনতাই হওয়া স্বর্ণের পরিমান বলা হয়েছে ৮০ ভরি। যদিও প্রথম থেকে ১৬০ ভরি বলে দাবি করে আসছিলেন ব্যবসায়ী মিলন কর্মকার।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD