1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, সন্ধান মেলেনি স্বর্ণের

Reporter Name
  • রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াইলাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই ঘটনার ১৩ ঘন্টা পরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। শিনবার বেলা ১০ টার দিকে কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর চরে সাইকেলটি পাওয়া যায়।

এর আগে শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়।

মোটরসাইকেলের সিটের নীচে ৩টি ব্যাগে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা ছিলো বলে মিলন কর্মকার জানিয়েছেন।

দুর্ধর্ষ এ ছিনতাই ঘটনার পরে বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের সনাক্ত ও স্বর্ণ উদ্ধারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD