1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় এমআরটিএ’র ১ম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name
  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় মুসলিম রিলিজিয়াস টিচার্স অ্যাসোসিয়েশন (এমআরটিএ) ১ম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২১ ফেব্রুয়ারী বিআইজেডএইচ স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাওলানা আহমদ রেজা খানের সভাপতিত্বে মাওলানা শওকত হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলওয়াত করেন মাওলানা নাছির উদ্দীন, নাতে রাসুল দঃ পরিবেশন করেন মাওলানা সোলায়মান ও মাওলানা জাহাঙ্গীর আলম। উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ ও সকল সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আবদুল হামিদ বার্ষিকী আয় – ব্যয় বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক মাওলানা রাহাত উল্লাহ গঠনতন্ত্র পেশ করেন সচিব মাওলানা শওকত হোসেন। সমাপনী বক্তব্য দেন মাওলানা আহমদ রেজা খান। পবিত্র ওমরাহ পালন উপলক্ষে মাওলানা রাহাত উল্লাহকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়। পরে সংগঠনের সকলের পরিচিতিমূলক বই প্রকাশিত হয়।

পরিশেষে মাওলানা কামাল উদ্দিনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

উল্লেখ্য গত বছর এমপিপভুক্ত স্কুল- মাদরাসার মুসলিম শিক্ষকদের অরাজনৈতিক ও কল্যাণমূলক সংগঠন হিসেবে আত্ম প্রকাশ করে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD