শফিকুল ইসলাম ঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে একুশের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন,গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় জেলা প্রশাসন, গাজীপুরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর পরপরই জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের পক্ষে জেলা প্রশাসক মহোদয় ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।
গাজীপুর জেলা লেডিস ক্লাবের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন লেডিস ক্লাবের সম্মানিত সভাপতি সুরাইয়া খান, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সাথে তিনি জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ভাষা শহিদের পরিবারের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পরিবারের সদস্যরা। এরপর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহিদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।এরপর সকলের জন্য উন্মুক্ত করে দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply