1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপিত

Reporter Name
  • বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ৮ টায় জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ইবতেদায়ী শাখা সমূহের চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রদর্শন, ১১টা হতে দাখিল,আলিম ও ফাযিল স্তরের কিরাত, হামদ, নাত, ইসলামি সংগীত পরিবেশন, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল-২০২৪ খ্রিঃ মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মহোদয় মহান ভাষা শহিদদের গৌরবময় ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁর বক্তব্যে বলেন- পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষা বাংলার জন্য নিজের তাজা রক্ত দিয়ে শহিদ হয়েছে। তিনি ছাত্রীদেরকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরে মাতৃভাষা বাংলা অধিক চর্চা, শুদ্ধভাবে লিখতে ও শিখতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ভাষা শহিদদের গৌরবময় ইতিহাস জানার মাধ্যমে
দেশপ্রেমিক সুনাগরিক হওয়ার জন্য ছাত্রীদের আহবান জানান।

এতে মাদরাসার উপাধ্যক্ষসহ সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।

পরিশেষে মহান ভাষা শহিদদের, ফিলিস্তিনের স্বাধীকার যুদ্ধের শহীদদের মাগফিরাত ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং শান্তি কামনায় অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD