1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে এক মেম্বারের বিরুদ্ধে গ্রামবাসির মানববন্ধন

Reporter Name
  • শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়ন পরিষদের এক মেম্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ গ্রামবাসি। শনিবার বেলা ১১ টার দিকে সোনাখালী গ্রামের আশ্রয়ন প্রকল্পের সামনে ৩নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর বিনামূল্যে দেওয়া উপহারের ঘর, পানির ট্যাংকি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মৎস্যজীবীদের চালের কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে সোনাখালী গ্রামের শতাধিক ভূক্তভোগী নারীপুরুষ ব্যানার নিয়ে মানববন্ধন করেন। এসময় বক্তৃতা করেন ভূক্তভোগী মাহবুব হাওলাদার, মো. আলীম শেখ, লাখি বেগম ও ফারুক হাওলাদার। ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও দায়ের হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম অভিযোগ অস্বিকার করে বলেন, যারা মানববন্ধন করেছে তাদেরকে আমি চিনিনা। স্থানীয় রাজনৈতিক গ্রুপিং ও গেল নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষের লোকেরা ষড়যন্ত্রমূলকভাবে মানববন্ধন করিয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD